Posts

Showing posts from October, 2020

||আমার এ-জীবন||

Image
মানুষের জীবন গাছের সবুজ পাতার মতো। তার সবুজতা এক সময় লীন হয়ে যায়। শীত আসলে ঝরে যায় । তদ্রুপ শীতের পাতার মতো আমাদের জীবনের পাতাও ঝরে যায়। ফাগুনের আগুন ঝরা দিনগুলোও চৈত্রের প্রখরতার কাছে হেরে যায় । তবুও আমরা ক্ষুদ্র এই জীবনকে নিয়ে পড়ে থাকি। তাকে ফুলে ফলে সাজাতে ব্যাকুল হয়ে থাকি। শেষ গন্তব্য নিয়ে ভাবি না। আদি-আসল শহরে থাকার মতো সামান সংগ্রহ করি না। ঘুটঘুটে আঁধারের গায়ে আলো ছড়াবার বিষয় নিয়ে ভাবি না। আঁধার তাড়াতে আলোর মশালটা নিয়ে অগ্রসর হতে চাই না। নিজেকেই আঁধারের মাঝে বিলিন করে দিই। হয়তো-বা ভাবি --প্রশান্তি এখানেই। এভাবেই.... . নাহ! এখানেও না। এভাবেই না। প্রশান্তির প্রাণ ভোমরা প্রচুর ভনভন করে চারিদিকে। আমি খুঁজে পাই না। ধরতে পারি না । কিন্তু তবুও দৌঁড়াই উল্টো পথে। উল্টো দিকে। প্রাণের প্রশান্তি খুঁজতে খুঁজতে হয়রান আমি। যেখানে খোঁজা দরকার খুঁজি না। যেভাবে প্রচেষ্টা দরকার করি না। দৌঁড়াতে দৌঁড়াতে একপর্যায়ে মন ভেঙে যায়। বুক ভেঙে যায়। চুরচুর হয়ে যায়... অশান্তির দাবানল জ্বলে ওঠে মনের মোহনায়। প্রাণের পরতে পরতে.... . আমি কাঁদি। কাঁদতে থাকি। প্রচুর কাঁদি। কাঁদতে কাঁদতে বুক ভাসাই। চোখ ভেজাই।...

স্বপ্নে হলেও এসো একবার

Image
প্রিয়জনহারা মনে কখনো প্রশান্তি থাকে? মনে হয়, থাকে না। আমারও নেই। বিরহের জ্বালা কেউ সয়, কেউ সয় না; সইতে পারেও না। আমিও পারছি না!  বিরহ-বেদনায় ভারাক্রান্ত মনের কানন। সেই বিরহ-ব্যথা আমার হৃদয়কে, আমার অন্তরকে খুবলে খুবলে খাচ্ছে। দুঃখ-জ্বালায় আমি বিমর্ষ হয়ে পড়ছি। আমি তোমাকে দেখতে চাই। তোমাকে দেখার খুব শখ আমার।  তোমাকে না দেখার ব্যথা আমাকে কুরে কুরে খাচ্ছে!  তাই আমি শুধু তোমারই পথ চেয়ে থাকি। সেই পথ চেয়ে আমি কাঁদি। আমার দুটো নয়ন কাঁদে। আঁখিতে অশ্রু টলমল করে সরোবরের ন্যায়। এই আমি তো সেই আমি, যেই আমি কখনো কারো জন্য এত পথ চেয়ে থাকিনি, এত এত পথ চেয়ে দেখিনি। এখনও দেখি না। কারো জন্য এত কাঁদিনি। এখনও না। তবে, মাঝেমধ্যে কতোজনের জন্যেই তো কাঁদি। কতোভাবেই কাঁদি। সুখে কাঁদি, দুঃখেও কাঁদি। বিরহে কাঁদি। ব্যথায় কাঁদি। মাঝেমধ্যে মনে হয়, আমার এই মনটা সত্যিই যেন এক বিরহী ডাহুক। রাতভর বুকভরা অসহ্যসব কষ্ট আর কান্নারা এখানে ডাকাডাকি করে। কখনও কখনও সেই কান্নার মাঝেও সুখ খুঁজে পাই। সেই যে সুখ, সেই সুখের মতো কান্নাটা কি সবারই ভালো লাগে? সম্ভবত লাগে। কারণ, সুখের মতো সেই কান্নায় হৃদয়ট...