পাশ্চাত্য সমাজ বাস্তবতা ও ইসলাম
ইতিহাস কেবল ধারাবিবরণী নয়। ইতিহাসের ক্ষেত্রে ঘটনার গভীরতা ও পারিপার্শ্বিকতা চিন্তা করা চাই। ইতিহাসে লুকায়িত আছে সুন্নাতুল্লাহ বা ‘বান্দাদের জন্য আল্লাহর নির্ধারিত রীতি।’ সেটা বের করা গেলেই ইতিহাসের অর্থ বেরিয়ে আসে। মনের দরজা জানালা খুলে নিয়ে পড়তে হবে। দুনিয়ার কোনোকিছুই সরল রেখায় চলে না। একেকটা জিনিসের পেছনে বহু ফ্যাক্টর কাজ করে। এরপরও আমরা সবকিছুকেই কমন ফর্মুলায় ফেলি। সেই ফর্মুলাটা ফলো করি বা এভোয়েড করি। এটাই আল্লাহর রীতি ধরে নিই। আর দুআ করি, যাতে নেপথ্যে ক্রিয়াশীল তাঁর যত রীতি আছে সবগুলোর মাঝে ফাইন টিউনিং করে আল্লাহ যেন আমার উদ্দেশ্যটা পুরো করে দেন। মোটাদাগে একটা সরলীকৃত ফরমেট আমরা বের করতে চাই নিজেদের অনুসরণের জন্য। এবারও আমরা সেটাই করব। মানবমন ও সমাজের একদম সাধারণ আদিম সহজাত প্রবৃত্তি নিয়ে কিছু কথা বলব। মানুষ তার পরিবেশ দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়। ভীষণভাবে। এটা কারো সত্যায়নের দরকার নেই। আমাদের বাস্তব অভিজ্ঞতাই এজন্য যথেষ্ট। এমনকি বাকি সব ফ্যাক্টর অপরিবর্তিত থাকলে (সেটেরিস পেরিবাস) কেবল পরিবেশ একজন লোককে ১৮০ ডিগ্রি বদলে দিতে পারে। ইবনু খালদুন বলছেন, প্রথম প্রজন্মের মাঝে ধর্মবো...