" ড. আল্লামা ইকবাল ও মাওলানা মওদূদীর সাথে মাওলানা হোসাইন আহমদ মাদানির বিরোধের সূত্রপাত যেভাবে ও যখন থেকে"
পাকিস্তান সৃষ্টির ব্যাপারে বিখ্যাত মুসলিম চিন্তাবিদ ও দার্শনিক ড. আল্লামা ইকবালের ( বর্তমান পাকিস্তানের জাতীয় কবি) যতোটা আগ্রহ ছিলো, যতোটা স্বপ্ন আর আকাঙ্ক্ষা ছিলো, ঠিক ততোটাই অনাগ্রহ আর বিরোধিতা ছিলো দেওবন্দের মাওলানা হোসাইন আহমদ মাদানির ( রহিমাহুল্লাহ)। তাদের উভয়ের মধ্যে এই নিয়ে ব্যাপক একটা বিতর্কও হয়। এর পরেই মাওলানা মাদানি রহিমাহুল্লাহ অখণ্ড ভারতকে ডিফেন্ড করে একটা বই লেখেন ‘মুত্তাহিদা কওমিয়া আউর ইসলাম’ তথা এক জাতিতত্ত্ব ও ইসলাম নামে। এখানে তিনি প্রমাণ করেন যে, ভারতের হিন্দু-মুসলিম সবাই মিলেই এক জাতি। তিনি ‘মদিনা সনদের মাধ্যমে এই একজাতি তত্ত্ব প্রমাণের চেষ্টা করেছেন। তিনি উপস্থাপনের চেষ্টা করেছেন যে, মুসলিম-অমুসলিম মিলে যে একজাতি হয়, এটা রাসুলের (সল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম) যুগে মদিনায়ও ছিলো। আর তাঁর এসব কর্মকাণ্ডে ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন আল্লামা ইকবাল। মাওলানা মওদূদী রহিমাহুল্লাহ তখন দেওবন্দের মুখপত্র আল জমিয়তের সম্পাদক। তিনি সুদীর্ঘ সাত বছর থেকে জমিয়তে ওলামায়ে হিন্দের পত্রিকা আল জমিয়তের সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। কিন্তু মাওলানা মাদানির...