আদর্শিক রাষ্ট্রের পরিচয়ে সাঈয়িদ আবুল আ'লা মওদূদী রহিমাহুল্লাহ

 




⏹️আদর্শিক রাষ্ট্রের পরিচয় দিতে গিয়ে উস্তায সাঈয়িদ আবুল আ'লা মওদূদী রহিমাহুল্লাহ তাঁর "ইসলামি রাষ্ট্র কীভাবে প্রতিষ্ঠিত হয়" বইতে বলেন :

১. আদর্শিক রাষ্ট্র হবে সম্পূর্ণ জাতীয়তাবাদের কলুষমুতাক্ত।

২. এ রাষ্ট্র পরিচালনায় বংশ, গোত্র, জাতি, ধর্ম, বর্ণ ও ভাষা নির্বিশেষে সকলেই অংশীদার হয়ে যাবে।

৩. জাতীয়তাবাদী রাষ্ট্রসমূহের গঠনের কর্মপন্থা ও আদর্শিক রাষ্ট্র গঠনের কর্মপন্থা কখনো এক হতে পারে না।

৪. আদর্শিক রাষ্ট্রের মূল লক্ষ্য হল মানুষ ও মানব জাতি।

যারা আমাদের ওপর তথা মুসলমানদের ওপর সুশীলতা ফলাতে আসে তেমন কিছু মতবাদের অসারতা বর্ণনা করেন। যেমন ফরাসি বিপ্লব। খৃষ্টবাদ। সমাজতন্ত্র। এদের সম্পর্কে তিনি বলেন :

ক. খ্রিষ্টবাদ আদর্শিক রাষ্ট্রের অস্পষ্ট নকশা লাভ করেছিলো, কিন্তু আদর্শিক রাষ্ট্রের কাঠামো লাভ করেনি।

খ. ফরাসী বিপ্লব ও সমাজতন্ত্রে আদর্শিক রাষ্ট্রের ক্ষীণ রশ্মি দেখা দিলেও তাতে অচিরেই অন্ধ জাতীয়তাবাদ ঢুকে পড়ে। এবং তারা একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্যর্থ হয়।

➡️এক্ষেত্রে তিনি বলেন :

>>পৃথিবীর প্রথম থেকে আজ পর্যন্ত একমাত্র ইসলাম-ই পারে এবং পেরেছিলো জাতীয়তাবাদের যাবতীয় সংকীর্ণ ভাবধারা থেকে মুক্ত করে রাষ্ট্রব্যবস্থাকে নিরেট আদর্শিক বুনিয়াদের উপর প্রতিষ্ঠা করতে ।

➡️যাদের দ্বারা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেছেন :

>> পাশ্চাত্য ইতিহাস, রাজনীতি, সমাজ বিজ্ঞান, পৌরনীতি, অর্থনীতিতে শিক্ষিত ব্যক্তিদের দিয়ে আদর্শিক রাষ্ট্র গঠন সম্ভব নয়, যদিও তারা মুসলমান হয়।

তিনি যে বলেছেন জাতীয়তাবাদী রাষ্ট্রসমূহের গঠনের কর্মপন্থা ও আদর্শিক রাষ্ট্র গঠনের কর্মপন্থা কখনো এক হতে পারে না।

কারণ;
★ আদর্শহীন সাধারন রাষ্ট্রের প্রধান বিচারপতি ইসলামী রাষ্ট্রের কেরানী হবারও যোগ্য নয়।

★ ধর্মহীন রাষ্ট্রের পুলিশ ইনস্পেক্টর জেনারেল ইসলামী রাষ্ট্রের সাধারণ কমস্টেবল হবার যোগ্য নয়।

★ ধর্মহীন রাষ্ট্রের ফিল্ড মার্শাল ইসলামী রাষ্ট্রের একজন সিপাহী হবারও যোগ্য নয়।

আদর্শিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন যারা দেখে তিনি তাদের সম্পর্কে বলেন :
১. এই রাষ্ট্র প্রতিষ্ঠার নেতৃত্ব যারা দিবে, সেই নেতাদের হতে হবে আদর্শের বাস্তব নমুনা।

২. আর এই আন্দোলনের নেতা ও কর্মীদেরকে অগ্নিপরীক্ষায় নিখাঁদ প্রমাণিত হতে হবে।


Comments

Popular posts from this blog

পাকিস্তানিরা কি সত্যিই আমাদের মুখের ভাষা কাইড়া নিতে চেয়েছিলো?

স্বপ্নে হলেও এসো একবার

"আলিমরা কি সবকিছুকেই হারাম হারাম ফতোয়া দেয়?"