“গণতন্ত্রের প্রতি অন্ধ প্রতিশ্রুতি: ইসলামপন্থার জন্য সতর্কবার্তা”
ইসলামপন্থীরা গণতন্ত্রের প্রতি যতই কমিটেড থাকুক না কেন, বাস্তবতা হলো— গণতান্ত্রিক ব্যবস্থা ইসলামি রাজনৈতিক মতাদর্শকে কখনোই মেনে নেবে না। তাই বিকল্প ভাবতে হবে। শুধু ভাবতে হবে, এমন নয়। বরং বিকল্প নিয়ে ভাবা আজ অপরিহার্য।
কিন্তু বিকল্প মানেই সশস্ত্র সংগ্রাম নয়, কিংবা এর মানে এই নয় যে এখনই জিহাদ শুরু করতে হবে। বরং প্রয়োজন এমন একটি কাঠামোবদ্ধ শ্রেণি তৈরি করা, যারা প্রচলিত সাংগঠনিক ও রাজনৈতিক কাঠামোর বাইরে থেকে কাজ করবে। তাদের দায়িত্ব হবে—
• আরবান এডুকেটেড বিত্তশালী শ্রেণিকে জাহিলিয়াতের আবরণ থেকে মুক্ত করার চেষ্টা করবে।
• এপলিটিক্যাল মেধাবী স্টুডেন্টদেরকে একনিষ্ঠভাবে ইসলামি জীবনব্যবস্থার অনুগত করা এবং তাদেরকে পরিপূর্ণভাবে তাগুতের কাফির হিসেবে গড়ে তোলা।
তাহলে বিকল্প মাধ্যম বলতে কী বোঝায়?
— বিকল্প মাধ্যম মানেই সশস্ত্র যুদ্ধ না।
বরং
— নিজেদের বুদ্ধিবৃত্তিক শক্তিকে নতুনভাবে সংগঠিত করা, এবং প্রচলিত কাঠামোর বাইরে একটি স্বাধীন সাংগঠনিক শক্তি দাঁড় করানো। এমন শক্তি, যা প্রচলিত রাজনৈতিক প্রক্রিয়ায় আবদ্ধ না থেকে ইসলামকে জাহিলিয়াত থেকে ছেঁকে আলাদা করার মতো একটি দৃঢ়-বুদ্ধিবৃত্তিক পাটাতন তৈরি করতে সক্ষম হবে।
যারা ইসলামকে জাহিলিয়াতের আস্তর থেকে ছেঁকে আলাদা করবে, এবং সমাজকে দেখাবে যে ইসলাম কোনো “প্যাকেজড মতবাদ” নয়; বরং পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা ও স্বতন্ত্র সভ্যতার ভিত্তি।
বর্তমান সময়ে আমার দৃষ্টিতে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হলো— গণতন্ত্রকে ওহির মতো পূজনীয় করে তোলার প্রবণতা।
আজ যদি কেউ গণতন্ত্রের সমালোচনা করে, ইসলামি রাজনৈতিক দলের ভেতর থেকেও হৈচৈ শুরু হয়ে যায়। মানে গণতন্ত্রের বিরোধিতা করা হলেই ইসলামি রাজনৈতিক দলের ভাইবোনরা হৈ হৈ রৈ রৈ করে তেড়ে আসে। তারা গণতন্ত্রের বিরোধিতা করলেই ভাবে— এই বুঝি কথিত গঙ্গিবাদ শুরু হলো গো....!
এই মানসিকতা থেকে বের হওয়া ভীষণ জরুরি। এ থেকে থেকে বের হতে না পারলে ইসলামপন্থী ও টোটাল ইসলামপন্থার চিন্তার মৌলিকত্ব নষ্ট হয়ে যাবে।
তাহলে অল্পকথায় যা দাঁড়ায়, তা হলো— ইসলামপন্থীদের গণতন্ত্রের প্রতি অন্ধ কমিটমেন্ট থেকে সরে আসতে হবে। কারণ, গণতন্ত্রের প্রতি অতিরিক্ত প্রতিশ্রুতি আসলে ইসলামপন্থার ভবিষ্যতের জন্যই বড়ো হুমকি হয়ে দাঁড়াবে, ইতোমধ্যে দিকে দিকে এবং দেশে দেশে সেটা আসলেও দাঁড়িয়েছে।
লিখেছেন: রেদওয়ান রাওয়াহা

Comments
Post a Comment