// বদলে যাওয়া বদলে দেওয়া-০৫//
প্রশংসা শুনতে কার না ভালো লাগে ? কেউ যদি আপনার-আমার প্রশংসা করে , তখন আমরা কী করি ? অনেক খুশি হই ; মনে আনন্দ জাগে , তাই না ? ভালো লাগার আলাদা একটা অনুভূতি সৃজন হয় না মনের ভেতরে ছোট্টো ওই জায়গাটায় ? এই কথা যে অস্বীকার করবে সে হয়তো সত্য বলবে না। আসলে যে-ই আমার বা আমাদের একটু প্রশংসা করুক না কেনো , তাকে তখন ভালো লাগে। আলাদা দৃষ্টিতেই দেখি তাকে। সালাত-সিয়াম করেন , দ্বীন মানতে চেষ্টা করেন , সকল মতাদর্শের ওপর আল্লাহর বিধানের বিজয় চান , দ্বীনের প্রচার-প্রসার ও প্রতিষ্ঠার কাজে নিবেদিতপ্রাণ — কখনো কখনো দেখা যায় যে এমন লোকজনও খুব বেশি প্রশংসা পেতে চায়। পারতপক্ষে কেউ সামনাসামনি সুনাম করলে তাকে বারণ করি না। বাধা প্রদান করি না। মানুষ আমার প্রশংসা করলে , ভালো বললে সে প্রশংসা ফিল করি ; উপভোগ করি। যদিও সব সময় না , সবাই না। তবে অধিকাংশ ক্ষেত্রেই। অধিকাংশ লোকই। প্রশংসা কম পেলে , বাহবা না পেলে দেখা যায় কর্মের গতি শ্লথ হয়ে যায়। অনেক সময় তো এমনও দেখা যায় — যে কাজ আমি করি না , যে-সমস্ত কাজের প্রশংসা পাবার যোগ্য আমি না , সেসব বিষয়েও প্রশংসা পাবার জন্য উন্মুখ ও উতলা হয়ে থাকি । এই যে বিষয়টা, এট...